Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা মাথাচাড়া দিলে ব্যবস্থা নেওয়া হবে: এমপি চাঁদ

Advertisement

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৩৫ এএম

নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা মাথাচাড়া দিলে ব্যবস্থা নেওয়া হবে: এমপি চাঁদ

সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Advertisement

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর তৎপরতা লক্ষ করা যাচ্ছে। তারা মাথাচাড়া দিয়ে উঠলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২২ আগস্ট) বিকালে পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক রাষ্ট্রপতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করে এমপি চাঁদ বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। তিনি নেতাকর্মীদের এ বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সাজাদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আশরাফ আলী মলিন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হক, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা থানার ওসি সেরাজুল হক, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সহসভাপতি আব্দুল হাকিম সরকার, আড়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, বাউসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহমান, আড়ানী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কুদরত আলী মেম্বার, বাঘা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পলাশ সরকার, আড়ানী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশাদুল ইসলাম, মহিলা দলনেত্রী সেলিনা আক্তার শাপলা ও সোনিয়া খাতুন প্রমুখ।

আড়ানী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাতাব মাস্টার ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পরে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মব’ তৈরি করে রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

‘মব’ তৈরি করে রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরার স্বীকৃতি পেল রাজশাহী সিটি করপোরেশন

জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরার স্বীকৃতি পেল রাজশাহী সিটি করপোরেশন

তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

নির্বাচন এলেই প্রার্থী হন ইসরাফিল, এবার...

নির্বাচন এলেই প্রার্থী হন ইসরাফিল, এবার...

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম