Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চারঘাট-বাঘায় কোনো রাস্তা কাঁচা থাকবে না: চাঁদ

Advertisement

Icon

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম

চারঘাট-বাঘায় কোনো রাস্তা কাঁচা থাকবে না: চাঁদ

ছবি: যুগান্তর।

Advertisement

রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, চারঘাট-বাঘায় কোনো রাস্তা কাঁচা থাকবে না। বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র চার মাসের মধ্যেই পদ্মার দুর্গম চরে বসবাসকারী মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে চারঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, চারঘাট-বাঘার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কম্পিউটার, ল্যাপটপ, শিক্ষা উপকরণ সরবরাহ, লাইব্রেরি স্থাপনসহ শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম, চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশিদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট এবং ইউসুফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় এসে মিলিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মব’ তৈরি করে রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

‘মব’ তৈরি করে রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরার স্বীকৃতি পেল রাজশাহী সিটি করপোরেশন

জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরার স্বীকৃতি পেল রাজশাহী সিটি করপোরেশন

তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

নির্বাচন এলেই প্রার্থী হন ইসরাফিল, এবার...

নির্বাচন এলেই প্রার্থী হন ইসরাফিল, এবার...

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম