Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১৪৪ ধারা অমান্য করে মার্কেট দখলের চেষ্টা করায় তিন ভাই গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

১৪৪ ধারা অমান্য করে মার্কেট দখলের চেষ্টা করায় তিন ভাই গ্রেফতার

Advertisement

বগুড়ার আদমদীঘির সান্তাহারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক মার্কেট দখলের চেষ্টায় পুলিশ তিন ভাইকে গ্রেফতার করেছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি আবদুল্লাহ আল কাফি নামে এক ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে আদালত ওই মার্কেটের ওপর ১৪৪ ধারা জারি করেন।

গ্রেফতার তিন ভাই হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বাজার এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মো. সেতু (৪০), মো. সানী (৩৭) ও হাসিবুর রহমান (২৫)।

মার্কেট মালিক ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল্লাহ আল কাফি জানান, আদমদীঘি উপজেলার সান্তাহার মেইন রোডে মেসার্স সপ্তভা শাড়ি বিতান নামে তার এবং নিবিড় বস্ত্র বিতান নামে তার আপন চাচাতো ভাই নাসিফ আরেফিন নিবিরের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি তাদের চাচা আব্দুর রাজ্জাক ও তার তিন ছেলে মিলে প্রতিষ্ঠান দুটিসহ পুরো মার্কেট দখলের পাঁয়তারা করে আসছিলেন। এমতাবস্থায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আব্দুল্লাহ আল কাফি। গত ১৯ ফেব্রুয়ারি বিচারক ওই মার্কেটে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারির আদেশ দেন। আদালত আদমদীঘি থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেন।

তিনি জানান, ১৪৪ ধারা অমান্য করে শনিবার সকালে আব্দুর রাজ্জাকসহ তার তিন ছেলে ওই মার্কেট দখল নিতে যান। ওই দিন রাতে পুলিশ ঘটনাস্থল থেকে তার তিন ছেলেকে গ্রেফতার করে।

আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ওই মার্কেটে ১৪৪ ধারা জারি ছিল। সেটি অমান্য করে দখলের চেষ্টা করলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তিন ভাইকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

এইচএসসি ফলাফল এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম