Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ৪

Icon

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ এএম

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ৪

ছবি: সংগৃহীত

Advertisement

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন নিহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। 

তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে নিহত সবাই একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ওসি মোহাম্মদ ওলি মিয়া জানান, ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নড়াইলে স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

নড়াইলে স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

১৭ বছর পর ভোটের অধিকার ফিরেছে জনগণের হাতে: সেলিমা

১৭ বছর পর ভোটের অধিকার ফিরেছে জনগণের হাতে: সেলিমা

শ্রেণিকক্ষে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত সেই শিক্ষক বরখাস্ত

শ্রেণিকক্ষে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত সেই শিক্ষক বরখাস্ত

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম