Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

Advertisement

Icon

বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ এএম

বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

ফাইল ছবি।

Advertisement

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে ক্যচিং মং মার্মা (৫৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার ৩নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ত্রিশডেবা ডলুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ক্যচিং মং মার্মা বাচিং কারবারী পাড়ার বাসিন্দা। তার বাবার নাম বাচিং কারবারী এবং মায়ের নাম হ্লাচিং মার্মা।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্যচিং মং মার্মা নিজের ধানক্ষেতে কীটনাশক দিচ্ছিলেন। এ সময় বন্যহাতির একটি দল আকস্মিক তার ওপর আক্রমণ চালালে হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। 

নিহতের স্বজনরা লাশ উদ্ধার করে রাত ৮টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশটি হাসপাতালের মর্গে রাখা আছে।
  
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

রেজিস্ট্রেশন কার্ড আনার কথা বলে বেরিয়ে নিখোঁজ ৩ স্কুলছাত্রী

রেজিস্ট্রেশন কার্ড আনার কথা বলে বেরিয়ে নিখোঁজ ৩ স্কুলছাত্রী

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

এইচআরএসএসের প্রতিবেদন মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

আরও পড়ুন

শরতের নীলাকাশে উদ্ভাসিত মোহনীয় কাঞ্চনজঙ্ঘা

শরতের নীলাকাশে উদ্ভাসিত মোহনীয় কাঞ্চনজঙ্ঘা

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম