Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জমি নিয়ে বিরোধে কৃষক খুন, তিন নারী আটক

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ পিএম

জমি নিয়ে বিরোধে কৃষক খুন, তিন নারী আটক

Advertisement

শেরপুরের নকলায় বাড়ির সীমানা ও রাস্তার জমি নিয়ে বিরোধের জের ধরে খোরশেদ আলী (৫০) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই বকুল মিয়া জানান, তাদের চাচাতো বোনের স্বামী জুলহাস মিয়ার সঙ্গে বাড়ির সীমানা ও চলাচলের রাস্তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ওই বিরোধকে কেন্দ্র করে আবারও পারিবারিক ঝগড়া বাধে। একপর্যায়ে খোরশেদ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তর্কবিতর্ক শুরু হলে জুলহাস মিয়ার পরিবারের লোকজন খোরশেদকে একা পেয়ে গলা চেপে ধরে। এতে তিনি শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করে। আটকরা হলেন- জুলহাসের স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোস্না এবং জাকিরের স্ত্রী শারমিন আক্তার।

এদিকে অভিযোগ অস্বীকার করে জুলহাসের পরিবার জানায়, কথা কাটাকাটির একপর্যায়ে খোরশেদ উত্তেজিত হয়ে মাটিতে পড়ে যান। তিনি আগে থেকেই শ্বাসকষ্টের রোগী ছিলেন। উত্তেজনার কারণে স্ট্রোক হয়ে থাকতে পারে। তাদের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ মিথ্যা।

নকলা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম বলেন, কৃষক খোরশেদের মৃত্যুর অভিযোগ নিয়ে পুলিশ কাজ করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

শেরপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

দেশের যে গ্রামে ‘গরু থাকলেই’ মিটে যাচ্ছে গ্যাসের চাহিদা

দেশের যে গ্রামে ‘গরু থাকলেই’ মিটে যাচ্ছে গ্যাসের চাহিদা

গারো পাহাড়ে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল

গারো পাহাড়ে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল

স্বীকৃতি না পেলে কী আসে-যায়!

২৫ জাতের ধান উদ্ভাবন সেন্টু হাজংয়ের স্বীকৃতি না পেলে কী আসে-যায়!

শেরপুরের সেই বৃদ্ধের কবর অন্যত্র স্থানান্তর

শেরপুরের সেই বৃদ্ধের কবর অন্যত্র স্থানান্তর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম