Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে ট্রলারের ধাক্কায় জেলের মৃত্যু

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

রাজশাহীতে ট্রলারের ধাক্কায় জেলের মৃত্যু

ফাইল ছবি।

Advertisement

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ধাক্কায় ধীরেন্দ্রনাথ মন্ডল (৪৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

জীবিকার সন্ধানে যে জাল ফেলে তিনি নদীতে নেমেছিলেন, সেই জালেই পরে আটকে ওঠে তার নিথর দেহ। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের ভাটোপাড়া ফুলতলা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ধীরেন্দ্রনাথ মন্ডল মহিষালবাড়ী রেলবাজার গুড়িপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তার সঙ্গে নদীতে মাছ ধরছিলেন তার ছেলে।

দুর্ঘটনার প্রায় আধাঘণ্টা পর নদীতে ফেলা জালে আটকে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার সময় রাত ৮টার দিকে হঠাৎ একটি ট্রলার তাদের ছোট নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুলে ওঠে এবং ধীরেন্দ্রনাথ ও তার ছেলে নদীতে পড়ে যান। তার ছেলে সাঁতরে কোনোভাবে তীরে উঠতে সক্ষম হলেও ধীরেন্দ্রনাথ নদীর স্রোতে তলিয়ে যান।ঘটনার পরপরই আশপাশের জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন।  

খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। একপর্যায়ে নদীতে ফেলা জালে আটকে থাকা অবস্থায় ধীরেন্দ্রনাথের লাশ উদ্ধার করা হয়।

গোদাগাড়ী নৌ পুলিশের ওসি তৌহিদুর রহমান জানান, ট্রলারের ধাক্কাতেই এ দুর্ঘটনা ঘটেছে। ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে। পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।   

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম