Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গণপিটুনিতে ডাকাত নিহত, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

Icon

রাজশাহী ব্যুরো ও পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:২২ পিএম

গণপিটুনিতে ডাকাত নিহত, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

Advertisement

রাজশাহীর পুঠিয়া উপজেলায় গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যুর ঘটনায় গ্রামের ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে। দুটি মামলাই পুলিশ বাদী হয়ে দায়ের করেছে।

এর আগে রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে পুঠিয়ার পলাশি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাতকে ধরে গণপিটুনি দেন গ্রামবাসী। এতে একজনের মৃত্যু হয়। অন্য সাতজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশের ভাষ্য, রাত দেড়টার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল দলটি। এ সময় তাদের আটক করেন এলাকাবাসী। এরপর তাদের বেঁধে পিটুনি দেওয়া হয়। তাদের পিটিয়ে ফেলে রাখা হয়েছিল। সোমবার (২ মার্চ) সকালে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এর আগেই একজন নিহত হন।

নিহত ব্যক্তির নাম মো. শাহীন (৫৫)।  রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে তার বাড়ি।  আহত সাতজন হলেন- পুঠিয়ার চকপলাশি গ্রামের মো. শামীম (৩৫), ঢাকার আশুলিয়ার জিরানী এলাকার মো. শফিকুল (৪৫), রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের রফিকুল ইসলাম (৪০), ঢাকার ধামরাইয়ের নানজেগুড়ি গ্রামের মো. খারজাহান (৩৫), টাঙ্গাইলের ভূঞাপুরের বামালের চর গ্রামের সেলিম শেখ (৩০), একই উপজেলার কুটিবয়রা গ্রামের মো. মামুন (৪২) এবং জামালপুরের দেওয়ানগঞ্জের সোনিয়াপাড়া গ্রামের মো. রূপচান (৩০)। 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল।  ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলেন। এরপর তাদের ট্রাকটি পুড়িয়ে দেওয়া হয়। ডাকাতদেরও ধরে গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তারা ওই গ্রাম থেকে ৮ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেছেন।

ওসি জানান, ডাকাতির প্রস্তুতির ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ একটি মামলা দায়ের করেছেন। চিকিৎসাধীন সাতজনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আর গণপিটুনিতে ডাকাত দলের সদস্য শাহীনের মৃত্যুর ঘটনায় এসআই মামুনুর রশীদ একটি হত্যা মামলাও দায়ের করেছেন। এ মামলায় অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় অবশ্য কাউকে গ্রেফতার করা যায়নি। নিহত শাহীনের মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম