Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশুর ওপর উঠে গেল ইজিবাইক

Advertisement

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৭:২১ পিএম

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশুর ওপর উঠে গেল ইজিবাইক

Advertisement

খুলনার কয়রায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল ৭ বছরের শিশু রাবেয়া খাতুন। এ সময় একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তার শরীরের উপর উঠে যায়। এতে গুরুতর আহত রাবেয়াকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বামিয়ায় মোড়ের দিবাশিস ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া খাতুন উপজেলার বামিয়া গ্রামের মো. রবিউল ইসলামের কন্যা। সে বামিয়া গাজী শিশু শিক্ষা নিকেতনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদ আলীর সেতুর দিক থেকে একটি ইজিবাইক কয়রার উদ্দেশ্যে বামিয়ার মোড়ের দিকে আসে। এ সময় রাবেয়া খাতুন ঘটনাস্থলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ চালক আবু ইছা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ইজিবাইকটি রাবেয়ার শরীরের উপর উঠিয়ে দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা রাবেয়াকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, সড়ক দুর্ঘটনায় শিশুটির বুকে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, বিষয়টি জানতে পেরেছি। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম