Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চরফ্যাশন আইনজীবী সমিতি নির্বাচন

সভাপতি জামায়াতের, সম্পাদক বিএনপির

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:১৭ পিএম

সভাপতি জামায়াতের, সম্পাদক বিএনপির

Advertisement

ভোলা চরফ্যাশন চৌকি আদালত আইনজীবী কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) আইনজীবী সমিতির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট রমিজ উদ্দিন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট লিটন হাওলাদার বিজয়ী হয়েছেন।

নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট রাশ বিহারী ও অ্যাডভোকেট আওলাদ হোসেন আসদ। ভোটগ্রহণ শেষে দুপুর দেড়টায় ফলাফল ঘোষণা করেন চরফ্যাশন আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. রুবায়েত ফেরদোস।

এ ছাড়া কমিটিতে সহসভাপতি পদে অ্যাডভোকেট তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আশ্রাফ আলী নিরব, ধর্ম, ক্রিয়া ও পাঠাগার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ফরাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সদস্য পদে অ্যাডভোকেট মোজাম্মেল হক ও অ্যাডভোকেট লিয়াকত আলী নির্বাচিত হয়েছেন।

আইনজীবী সমিতির নবনির্বাচিত ৭ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয়েছে বলে নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিয়ানমারে পাচারকালে ৪৯২ বস্তা ইউরিয়াসহ আটক ৮

মিয়ানমারে পাচারকালে ৪৯২ বস্তা ইউরিয়াসহ আটক ৮

ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের ৩ দিনের আলটিমেটাম

ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের ৩ দিনের আলটিমেটাম

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

নদীপথে সার পাচারকালে ২৯৮ বস্তা আটক করলেন বিক্ষুব্ধ কৃষকরা

নদীপথে সার পাচারকালে ২৯৮ বস্তা আটক করলেন বিক্ষুব্ধ কৃষকরা

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

মেঘনায় ধরা পড়ল ১৫ কেজির পাঙাশ, ১০১০০ টাকায় বিক্রি

মেঘনায় ধরা পড়ল ১৫ কেজির পাঙাশ, ১০১০০ টাকায় বিক্রি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম