Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় ককটেল বিস্ফোরণে আহত ৪

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:৪১ পিএম

কুমিল্লায় ককটেল বিস্ফোরণে আহত ৪

ফাইল ছবি।

Advertisement

কুমিল্লায় দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় নগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  

ককটেল বিস্ফোরণে আহতরা হলেন—বাগানবাড়ি এলাকার সুজাত আলীর ছেলে আবদুল বারেক, নজরুল ইসলামের ছেলে জিহাদ, কালীবাড়ি শিব মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী এবং অজ্ঞাত আরও একজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।  

এছাড়াও ঘটনাস্থলে ছুটে আসেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু এবং সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। 

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কী কারণে, কারা এই ঘটনা ঘটিয়েছে- তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

পল্লবীতে একের পর এক ‘ককটেল বিস্ফোরণ’

পল্লবীতে একের পর এক ‘ককটেল বিস্ফোরণ’

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম