Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারীদের প্রতি ত্রাণ প্রতিমন্ত্রী

প্রতিবন্ধকতা জয় করার সাহস অর্জন করতে হবে

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম

প্রতিবন্ধকতা জয় করার সাহস অর্জন করতে হবে

নারী দিবস উপলক্ষে শোভাযাত্রায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন

Advertisement

নারীদের আহ্বান জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেছেন, আপনাদের এগিয়ে যেতে হবে। আপনাদের পুরুষদের সঙ্গে কম্পিটিশন করে উপরে উঠতে হবে। সব প্রতিবন্ধকতা জয় করার সাহস অর্জন করতে হবে।

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম ইকবাল হোসেইন বলেন, এই নারী দিবসের সম্মানে তোমরা আজকে একটা প্রতিজ্ঞা করবা যে, নারীদের একজন শিক্ষিত মা হিসেবে গড়ে তুলব। আমরা মাঝপথে পড়াশোনা ছেড়ে দেব না, নারীকে স্বাবলম্বী হতে হবে, আর স্বাবলম্বী হতে হলে পড়াশোনার বিকল্প নেই। দেশের জনগোষ্ঠীর অর্ধেক হলো নারী আর এ অর্ধেক নারীর যদি উন্নতি না হয় তাহলে সার্বিক উন্নতি হবে না। অর্ধেক পুরুষের উন্নতি করে কোনো লাভ নেই। দেশটাকে সুন্দর ভাবে গড়ে তোলতে হলে নারী-পুরুষ সমানতালে চলতে হবে।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেহেনা আক্তার খাতুন। সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়।

বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর ইসলাম খান শহীদ, সদস্য সচিব হাফেজ আজিজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাপ্পু, গৌরীপুর মহিলা কলেজের শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান পান্না প্রমুখ।

অপরদিকে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে হাতেম আলী সড়কের স্বজন সমাবেশ কার্যালয় থেকে এক শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা। সঞ্চালনা করেন সহ-সভাপতি নাদিরা জামান পান্না।

বক্তব্য রাখেন- উপজেলা স্বজনের সহ-সাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার রিপা, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী, শালীহর এ মোতালেব বেগ দাখিল মাদ্রাসার শিল্পী বেগম, পৌর স্বজনের সহ-সম্পাদক নার্গিস সুলতানা, ক্লাব ৯৭ গৌরীপুরের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার লিপি প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী

আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী

বন্যাদুর্গতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে কাজ করছে সরকার: দুর্যোগ প্রতিমন্ত্রী

বন্যাদুর্গতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে কাজ করছে সরকার: দুর্যোগ প্রতিমন্ত্রী

কাজ করার আগে যদি চান্দাবাজি আরম্ভ করেন, ঠিকাদার তো ভাগবে: ত্রাণ প্রতিমন্ত্রী

কাজ করার আগে যদি চান্দাবাজি আরম্ভ করেন, ঠিকাদার তো ভাগবে: ত্রাণ প্রতিমন্ত্রী

যুগান্তর স্বজন সমাবেশের কাজের প্রশংসায় ত্রাণ প্রতিমন্ত্রী

যুগান্তর স্বজন সমাবেশের কাজের প্রশংসায় ত্রাণ প্রতিমন্ত্রী

আরও পড়ুন

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

রংপুরে ৪ খুন আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম