যুগান্তর স্বজন সমাবেশের কাজের প্রশংসায় ত্রাণ প্রতিমন্ত্রী
Advertisement
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০১:৩৫ পিএম
গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেছেন, জনমানুষের কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে। যে কাজের মাধ্যমে দেশের ও জনগণের উন্নতি হবে, স্বজনরা সেই রকম কাজের মাধ্যমে নিজেদেরকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। স্বজনরা বন্যাকবলিত বা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সামগ্রী, চিকিৎসা, রাস্তাঘাট মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গঠনের কাজ করছে। দুর্যোগে আর্তমানবতার সেবার কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে।
রোববার (৮ মার্চ) ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
তিনি আরও বলেন, আমাদেরকে মানবিক মূল্যবোধসম্পন্ন আলোকিত মানুষ হতে হবে। আলোকিত মানুষরাও সমাজের অন্ধকার দূরীভূত করে। সেই আলোর পথে আমাদেরকে হাঁটতে হবে। সেই পথের জন্য বর্তমান সরকার কাজ করছে। আমরা শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি কর্মমূখী পরিকল্পিত উন্নয়নের চেষ্টা করবো।
উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি ও প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি আব্দুল মালেক, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, উপজেলা স্বজনের সহ-সভাপতি নাদিরা জামান পান্না, শামীমা খানম মীনা, আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক মো. ফিরোজ মিয়া, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সোহেল, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, উপজেলা স্বজনের সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার রিপা, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী, শালীহর এ মোতালেব বেগ দাখিল মাদরাসার শিল্পী বেগম, পৌর স্বজনের সহ-সম্পাদক নার্গিস সুলতানা, ক্লাব ৯৭ গৌরীপুরের মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার লিপি প্রমুখ।

