Logo
Logo
×
   

সারাদেশ

জীবিত আস্ত ছাগল গিলে ফেলেছে সুন্দরবনের অজগর

Icon

শরণখোলা প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:৪৯ পিএম

জীবিত আস্ত ছাগল গিলে ফেলেছে সুন্দরবনের অজগর

সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের শরণখোলার লোকালয়ে একটি আস্ত জীবিত ছাগল গিলে ফেলেছে বিশাল একটি অজগর সাপ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রসুলপুর গ্রামের দিনমজুর সোহরাব ফরাজীর একটি ছাগল মঙ্গলবার সকালে সুন্দরবনসংলগ্ন  ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। দীর্ঘ সময় পার হলেও ছাগলটি বাড়িতে না ফেরায় ছাগলের মালিক ছাগলটি খুঁজতে বের হন। একপর্যায়ে নদীর চরে ঝোপের মধ্যে বিশালাকার একটি অজগর পড়ে থাকতে দেখেন। অজগরটির পেট অস্বাভাবিকভাবে ফুলে থাকায় ধারণা করা হচ্ছে- অজগরটিই ওই ছাগল গিলে ফেলেছে।

খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অজগরটি উদ্ধার করেন। এ সময় আস্ত ছাগল গিলে ফেলা অজগরটিকে দেখতে আশপাশের শত শত মানুষ সেখানে ভিড় করেন।

ছাগলের মালিক সোহরাব ফরাজী বলেন, সুন্দরবন থেকে আসা অজগর সাপটি তার ছাগলটি গিলে ফেলেছে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম অজগরে ছাগল গিলে খেয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দাসেরভারানী ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা লোকালয় থেকে আনুমানিক ১৫ ফুট দৈর্ঘ্যের ও ৩৫ কেজি ওজনের অজগরটি উদ্ধার করে টহল ফাঁড়িতে নিয়ে আসেন। পরে মঙ্গলবার দুপুরে অজগরটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .