Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্বশুরবাড়ির পাশে নদীর ধারে যুবকের লাশ

Advertisement

Icon

‎পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:৩১ পিএম

শ্বশুরবাড়ির পাশে নদীর ধারে যুবকের লাশ

Advertisement

দিনাজপুরের পার্বতীপুরে শ্বশুরবাড়ির পাশে তিলাই নদীর পাড়ে পড়ে ছিল মোজাম্মেল হক (২৮) নামে এক যুবকের লাশ। বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, উপজেলার হাবড়া চন্ডিপুর গ্রামের মোখছেদুল হকের জামাতা মোজান্মেল হককে কে বা কারা গলায় কোমরের বেল্ট প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর নদীর পাড়ে ছোট একটি আম গাছে অর্ধেক ঝুলন্ত করে রাখে। সকালে লোকজন দেখতে পেলে জানাজানি হয়।

‎মৃত মোজাম্মেল হক বিরামপুর উপজেলার কাঠলা ইউনিয়নের কাটাপুর গ্রামের আজিবর রহমানের ছেলে। প্রায় দুবছর পূর্বে পার্বতীপুরের চন্ডিপুর গ্রামের মোখছেদুল হকের মেয়ে মনিরা খাতুন মনির (২৫) সঙ্গে তার বিয়ে হয়। মনিরার এর আগে একবার বিয়ে হয়েছিল এবং সেই ঘরের প্রায় ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। অপর দিকে নিহত মোজাম্মেল হকেরও এটি ছিল দ্বিতীয় বিয়ে। আগের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মনিরা খাতুন মনিরকে বিয়ে করেন মোজাম্মেল হক।

লাশ উদ্ধারের সময় পুলিশের সঙ্গে উপস্থিত ছিলেন হাবড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রফেসর আনিছুর রহমান। তিনি জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তার ধারণা।

‎পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, মৃতের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তার স্ত্রী মনিরা খাতুন মনিসহ শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি।

মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, এ বিষয়ে তদন্ত চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

যুগান্তরে প্রতিবেদন প্রকাশ দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

আধুনিকায়ন হচ্ছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, কেনা হবে ৩০ ইঞ্জিন

আধুনিকায়ন হচ্ছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, কেনা হবে ৩০ ইঞ্জিন

দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

সার সংকটের পর এবার বৃষ্টিতে সর্বনাশ, ডুবল আগাম আলু-ফুলকপি

সার সংকটের পর এবার বৃষ্টিতে সর্বনাশ, ডুবল আগাম আলু-ফুলকপি

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফের পুরোপুরি বন্ধ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফের পুরোপুরি বন্ধ

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম