Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তেলভর্তি ট্রাক ডুবল পদ্মায়, ১৬ ঘণ্টা পর উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:১৪ পিএম

তেলভর্তি ট্রাক ডুবল পদ্মায়, ১৬ ঘণ্টা পর উদ্ধার

পদ্মা নদীতে সয়াবিন তেলসহ ডুবে যাওয়া একটি ট্রাক প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ছবি: যুগান্তর

Advertisement

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ২৪ হাজার লিটার সয়াবিন তেলসহ ডুবে যাওয়া একটি ট্রাক প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফেরিঘাটের ৫ নম্বর পল্টন এলাকা থেকে ট্রাকটি তোলা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিটিসি) ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযানে উদ্ধারকারী জাহাজ হামজা ব্যবহার করে দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়। অভিযানে ট্রাকে থাকা ২৪ হাজার লিটার তেলভর্তি ড্রামও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের পল্টন থেকে নেমে উঁচু অ্যাপ্রোচ সড়ক দিয়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পেছনের দিকে গড়িয়ে পদ্মা নদীতে পড়ে যায়। খবর পেয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার অভিযান শুরু করে এবং টানা প্রচেষ্টার পর বৃহস্পতিবার দুপুরে ট্রাকটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে নারায়ণগঞ্জগামী ২৪ হাজার লিটার সয়াবিন তেলবাহী ট্রাকটি রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ফেরিতে করে পাটুরিয়া ঘাটে আসে। ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নদীতে পড়ে যায়।

এ ঘটনায় আহত ট্রাকচালক শরীফুল ইসলাম ও তার সহকারীকে স্থানীয় ফায়ারসার্ভিস সদস্যরা উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বর্তমানে তারা সুস্থ আছেন বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং সংশ্লিষ্ট সব সংস্থার নিরলস প্রচেষ্টায় ১৬ ঘণ্টা পর ট্রাকসহ তেলের ড্রাম উদ্ধার করা সম্ভব হয়েছে। এতে তেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

মানিকগঞ্জ ডিসি মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহবান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহবান খাদ্যমন্ত্রীর

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম