Logo
Logo
×
   

সারাদেশ

প্রতিবন্ধী শিশুটি কার?

Icon

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১০:৩৯ পিএম

প্রতিবন্ধী শিশুটি কার?

আল ইসলাম

প্রতিবন্ধী একজন শিশুর পরিবার বা স্বজনদের খুঁজছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শুক্রবার বিকাল ৩টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর বাস টার্মিনাল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে থানা আনা হয়েছে।

শিশুটির বয়স হবে ৭-৮ বছর। তার নাম আল ইসলাম এবং বাবার নাম সোহেল বলছে। জিজ্ঞাসাবাদে শিশুটির বাড়ি আব্দুল্লাহপুর বলে জানা গেছে।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রূপু কর জানান, এই মানসিক প্রতিবন্ধী শিশুটিকে শুক্রবার সকালে পৌর বাস টার্মিনালে এলোমেলো ঘুরতে দেখেন স্থানীয়রা। পরে ছেলেটিকে বাস টার্মিনালে নিয়ে থানা পুলিশকে খবর দেন তারা। পুলিশ ছেলেটিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে। শিশুটি শুধু তার নিজের নাম, বাবার নাম ও বাড়ির কথা বলতে পারে। তবে কখন কীভাবে বাস টার্মিনালে এসেছে তা বলতে পারছে না। শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবার উদ্যোগ নিয়েছে পুলিশ। আর এ জন্য পরিবার বা স্বজনদের সন্ধান করছেন তারা।

বর্তমানে শিশুটিকে উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে। শিশুটির অভিভাবক বা স্বজনদের কোনো পরিচয় কেউ জানলে উল্লাপাড়া মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .