Logo
Logo
×

Advertisement

সারাদেশ

উল্লাপাড়ায় নারীসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম

উল্লাপাড়ায় নারীসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফাইল ছবি

Advertisement

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ছানোয়ার হোসেন নামে এক কৃষক হত্যা মামলায় এক নারীসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার (২৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর বেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক হোসেন, আমজাদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান, ইসমাইল হোসেনের ছেলে রুবেল মিয়া, ছোলায়মান হোসেনের ছেলে শরিফুল ইসলাম, চর গোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন ও রামারচর গ্রামের মোন্নাফের ছেলে শাহাদত হোসেন।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, চর গোজা গ্রামের কৃষক ছানোয়ার হোসেনের সঙ্গে মানিক হোসেনের বন্ধুত্ব ছিল।  সেই সম্পর্কের সূত্র ধরে মানিক ছানোয়ারের কাছ থেকে দুই লাখ ২০ হাজার টাকা ধার নেন।  পরে ছানোয়ার পাওনা টাকা ফেরত চাইলে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় পাওনা টাকা দেওয়ার কথা বলে মানিক মোবাইল করে ছানোয়ারকে ডেকে নেন।  এরপর থেকেই নিখোঁজ ছিলেন ছানোয়ার।  এর চার দিন পর ১২ জুলাই সকালে উপজেলার সূর্য নদীতে একটি ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা।  খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে মানিক হোসেনকে প্রধান আসামি করে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র, ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র, ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম