Logo
Logo
×
   

সারাদেশ

এতিমদের সঙ্গে ঢাকা মহানগর (পশ্চিম) ছাত্রদল নেতার ইফতার

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০২:৪৭ এএম

এতিমদের সঙ্গে ঢাকা মহানগর (পশ্চিম) ছাত্রদল নেতার ইফতার

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর (পশ্চিম) ছাত্রদল নেতার উদ্যোগে এতিম ও ক্ষুদে হাফেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) কলারোয়া পৌরসদরের প্রিয়শিনী রেস্তোরাঁয় আয়োজিত এ ইফতার মাহফিলে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের নির্দেশনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (পশ্চিম) ছাত্রদলের নেতা আবির হোসেন, কলারোয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাজালাল আহমেদ সাজু, যুগ্ম আহ্বায়ক আকিফুর রহমান আকিব, শেখ রাব্বি হাসান, কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান, সাংবাদিক আরিফ মাহমুদ, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কাইফুর রহমান সৈকত, সদস্য সচিব অংকুর রহমান এবং আমানুল্লাহ কলেজ ছাত্রদলের সভাপতি মুন্নাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলারোয়া হাসপাতাল মসজিদের ইমাম শেখ তামিম হাসান।

ইফতার মাহফিলে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .