Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিলের মধ্যে গোপনে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার মাহফিল

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৪ পিএম

বিলের মধ্যে গোপনে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার মাহফিল

Advertisement

বগুড়ার আদমদীঘি থানা থেকে ১০ কিলোমিটর দূরে বিলের মধ্যে গোপনে ইফতার মাহফিল করেছে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে শেখ মুজিবের আত্মার মাগফিরাত এবং স্বৈরশাসক হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

শনিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের মৎস্য প্রজেক্টে আয়োজিত ইফতার মাহফিলের ভিডিও রাতে ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়।

আদমদীঘি থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আয়োজকরা জানান, শনিবার বিকালে বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের মৎস্য প্রজেক্টে আয়োজিত অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) সাকিব ও সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ বক্তব্য দেন।

এছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এদিকে ইফতার মাহফিল শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর শনিবার রাতে অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতি এবং বক্তব্য দিতে দেখা যায়।

রোববার বিকালে আদমদীঘি থানার ওসি আতাউর রহমান জানান, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা থানা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বিলের মধ্য গোপনে ইফতারের আয়োজন করেছিল। রাতে ফেসবুকে শেয়ার করা ভিডিও দেখে বিষয়টি জানা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

এইচএসসি ফলাফল এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম