Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর গায়ে আগুন দিয়ে হত্যা

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:১২ পিএম

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর গায়ে আগুন দিয়ে হত্যা

নিহত রাইসা আক্তার। ছবি: সংগৃহীত

Advertisement

বরিশালের বাবুগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। 

রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া  ৪ নাম্বার ওয়ার্ডের দিনমজুর নজরুল হাওলাদারের মেয়ে রাইসা আক্তার (১০)। তাকে দীর্ঘদিন ধরে একই এলাকার জালাল শিকদারের ছেলে সিফাত শিকদার (১৫) রাস্তাঘাটে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রোববার দুপুর ১২টার দিকে রাস্তায় একা যাওয়ার সময় রাইসার পথরোধ করে সিফাত। এ সময় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার শরীরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রাইসার স্বজনদের। 

ঘটনার সময় পাশের বাড়ির বাসিন্দা তসলিম উদ্দিন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে গুরুতর দগ্ধ অবস্থায় রাইসাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে রাতে রাইসার মৃত্যু হয়। 

বাবুগঞ্জ থানার ওসি এহতেসামুল হক বলেন, পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে ঘটনা সত্যি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।   

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম