Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রদল নেতার কারণে কলেজে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৬ পিএম

ছাত্রদল নেতার কারণে কলেজে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ফাইল ছবি

Advertisement

রাজশাহীর শাহ মখদুম কলেজের শিক্ষককে লাঞ্ছিত করার পর কলেজে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৪টায় কলেজের গভর্নিং বডির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় শিক্ষকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে গভর্নিং বডির সদস্যরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে কলেজের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ড. মোহাম্মদ খালিদ আলম। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম, গভর্নিং বডির সদস্য ড. মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আতিকুর রহমান ইতি, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, মো. গোলাম মোস্তফা মামুন এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর মুর্শিদসহ অন্য সদস্যরা।

রাজশাহীর শাহ মখদুম কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান জুয়েলকে চাঁদা দাবির জেরে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও একই কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ শিহাবের বিরুদ্ধে। 

ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষার্থী শিহাবের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

চারঘাটে ৭ দিনে ৭ শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, চরম আতঙ্ক

চারঘাটে ৭ দিনে ৭ শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, চরম আতঙ্ক

রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম