হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদ ফিরে পেলেন আ.লীগ নেতা তুরাপ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাগুরার মহম্মদপুর উপজেলার ৮নং নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. তৈয়েবুর রহমান তুরাপ।
হাইকোর্ট বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে তাকে পুনরায় চেয়ারম্যান পদে বহাল করা হয়েছে।
জানা গেছে, হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশনের ২০২৬ সালের ১ জানুয়ারির আদেশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ এ সংক্রান্ত আদেশ জারি করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা নির্দেশনায় মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
এর ফলে হাইকোর্টের আদেশ অনুযায়ী মো. তৈয়েবুর রহমান তুরাপ পুনরায় নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহানুর জামান বলেন, এ বিষয়ে একটি চিঠি পেয়েছি; পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
