Logo
Logo
×

Advertisement

সারাদেশ

উখিয়া সীমান্তে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৩ পিএম

উখিয়া সীমান্তে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

Advertisement

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৪ লাখ ২০ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।  টহল দলটি সীমান্ত পিলার বিআরএম-১৭ এর প্রায় ২০০ গজ উত্তর-পশ্চিমে এবং জীম্বংখালী বিওপি থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তর-পূর্বে সাকেরের ঘের এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

এ সময় মিয়ানমার দিক থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ জানায়। পরিস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা সঙ্গে থাকা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। তারা পাশের ঘেরের পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে চলে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো খাকি রঙের বায়ুরোধী ৪২টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেট খুলে গণনা করে মোট ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে মো. জহিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের শনাক্তে কাজ চলছে।

তিনি আরও জানান, পলাতক মাদক কারবারিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাড়া বাসা থেকে হোটেল সি-পার্ল কর্মীর লাশ উদ্ধার

ভাড়া বাসা থেকে হোটেল সি-পার্ল কর্মীর লাশ উদ্ধার

জামিনে মুক্ত ৬ বিদেশি, কারাগার থেকে সোজা বিমানবন্দরে

জামিনে মুক্ত ৬ বিদেশি, কারাগার থেকে সোজা বিমানবন্দরে

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম