Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুলাদীতে রাতের আঁধারে হাতবোমার বিস্ফোরণ

Advertisement

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম

মুলাদীতে রাতের আঁধারে হাতবোমার বিস্ফোরণ

Advertisement

বরিশালের মুলাদীতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের জয়ন্তী নদীর উত্তরপাড়ে ভেদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় সময় ভেদুরিয়া ও পার্শ্ববর্তী গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আধিপত্য বিস্তার করতে ও আতঙ্ক ছড়াতেই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সফিপুর পুলিশ চৌকির এএসআই মো. সোহেল।

এ ব্যাপারে ভেদুরিয়া গ্রামের বাসিন্দা মো. মোকছেদ খান জানান, রাত ৯টার দিকে ওই গ্রামের খোকন খানের পরিত্যক্ত বাড়ির কাছে বিকট শব্দ হয়। পরবর্তীতে পরপর ৮ থেকে ৯টি বিস্ফোরণের শব্দ হয়। এতে গ্রামের নারী, শিশুসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় আধিপত্য বিস্তার করতে একটি পক্ষ এই বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।

ওই গ্রামের বাসিন্দা ঝুমুর বেগম বলেন, ভেদুরিয়া গ্রামের ছালাম মুন্সীর ছেলে আবু বকর, ইউসুফ মুন্সী, দুলাল খানের ছেলে লালন খান ও তাদের লোকজনের কাছে পুরো গ্রামের সহস্রাধিক মানুষ জিম্মি হয়ে পড়েছে। ওই পরিবার দুটি এলাকায় আতঙ্ক ছড়াতে বিস্ফোরণ ঘটিয়েছে।

অভিযোগ অস্বীকার করে ছালাম মুন্সী বলেন, বৃহস্পতিবার রাতে কে বা কারা এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা নাই। আমার পরিবারের কেউ ওই ঘটনার সঙ্গে জড়িত নয়।

এএসআই মো. সোহেল জানান, বিস্ফোরণের অভিযোগ পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। 

মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, বিস্ফোরণের বিষয়টি শুনেছি। অভিযুক্তদের আটকে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

‘মাদার অব অল বম্বস’ দিয়ে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের

‘মাদার অব অল বম্বস’ দিয়ে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম