Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিশেষভাবে নির্মিত ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম

বিশেষভাবে নির্মিত ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ

ছবি: সংগৃহীত।

Advertisement

ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে ২৩ হাজার লিটার পেট্রল ও ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় অবস্থিত মেসার্স পপি ট্রেডার্স নামের একটি পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পাম্পটির বিভিন্ন স্থানে গোপনে মজুদ করা জ্বালানির সন্ধান পাওয়া যায়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় পাম্প মালিকের বাসার ভেতরে মাটির নিচে দুটি পৃথক ট্যাংক পাওয়া যায়, যেখানে বিপুল পরিমাণ জ্বালানি সংরক্ষণ করা হয়েছিল। পাশাপাশি দুটি গাড়িতেও জ্বালানি মজুদ রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। এসব জ্বালানি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মজুদ করে রাখা হচ্ছিল বলে ধারণা করছে প্রশাসন।

অভিযানে মোট ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ করা হয়, যার মধ্যে সাড়ে ৪ হাজার লিটার পেট্রল এবং সাড়ে ১৯ হাজার লিটার ডিজেল রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট পাম্প মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরে জব্দ করা জ্বালানি নিয়মানুযায়ী পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের কাছে বিক্রির ব্যবস্থা করা হয় বলে জানায় প্রশাসন।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, ‘গত দেড় থেকে দুই মাস ধরে এসব জ্বালানি গোপনে মজুদ করা হচ্ছিল। তার দাবি অনুযায়ী, দাম বৃদ্ধি পাওয়ার সুযোগে বেশি মুনাফার উদ্দেশ্যেই মালিক এসব জ্বালানি জমা করেছিলেন।’

তিনি আরও জানান, ‘জ্বালানি তেল মজুদ ও বাজারে অস্থিরতা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সমুদ্রের তলদেশ দিয়ে মহেশখালী থেকে তেল আসবে পতেঙ্গায়

সমুদ্রের তলদেশ দিয়ে মহেশখালী থেকে তেল আসবে পতেঙ্গায়

জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল

জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলের হারের প্রভাব তেলের বাজারে

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলের হারের প্রভাব তেলের বাজারে

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

ট্রাম্পের হারের ধাক্কায় ফের চড়ল তেলের দাম

ট্রাম্পের হারের ধাক্কায় ফের চড়ল তেলের দাম

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম