Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার বৃদ্ধের মৃত্যু

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম

বগুড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার বৃদ্ধের মৃত্যু

Advertisement

বগুড়ার শেরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার মতিউর রহমান (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হামলার ছয়দিন পর শনিবার (২৮ মার্চ) হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মতিউর বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, নিহতের ভাতিজি মোমেনা খাতুন কিছুদিন আগে একই গ্রামের বেলাল হোসেনকে ৭৫ হাজার টাকা ধার দেন। এর বিনিময়ে বেলাল হোসেন তাকে একটি জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু বেলাল দীর্ঘদিন হলেও টাকা ফেরত বা জমি লেখে দেননি। এ নিয়ে উভয়পক্ষের সম্পর্কে অবনতি ঘটে।

মতিউর তার ভাতিজির দেওয়া টাকা চাইতে গত ২১ মার্চ বেলালের বাড়িতে যান। সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে গত ২২ মার্চ বেলাল পক্ষের লোকজনের হামলায় মতিউর গুরুতর আহত হন। তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়েছিল। 

শনিবার বিকালে শারীরিক অবস্থার অবনতি হলে মতিউর রহমানকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে নিহতের ছেলে শফিকুল ইসলাম ওইদিন রাতে শেরপুর থানায় ১২ জনের নাম উল্লেখ করে ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খোকন জানান, ময়নাতদন্ত শেষে নিহত মতিউর রহমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম