নেত্রকোনায় নদী থেকে নবজাতকের গলিত লাশ উদ্ধার
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:১২ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নদী থেকে অজ্ঞাত এক নবজাতকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট কোনাপাড়া এলাকার সাইডুলী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত নবজাতকটি ছেলে শিশু বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পানিতে একটি নবজাতকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, উদ্ধার করা লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নবজাতকটি ছেলে শিশু হলেও এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।
