Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সরকারি টিন পেতে একই ছবি দিয়ে ৭০০ পরিবারের আবেদন!

Icon

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম

সরকারি টিন পেতে একই ছবি দিয়ে ৭০০ পরিবারের আবেদন!

Advertisement

দিনাজপুরের বিরামপুর উপজেলায় শিলা-ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য সরকারি টিন পাওয়ার আশায় প্রায় ৭শ পরিবার আবেদন করেছে। এতে একই ছবি ব্যবহার করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোমবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৬ মার্চ রাতে বিরামপুর উপজেলায় শিলাবৃষ্টি ও সামান্য ঝড় হয়েছে। ওই শিলার আঘাতে কিছু লোকের বাড়ির টিনের চালা ছিদ্র হয়ে গেছে; কিন্তু অনেক আবেদনকারী নিজের ক্ষতিগ্রস্ত বাড়ি ঘরের ছবি না দিয়ে কম্পিউটারের দোকান থেকে প্রায় একই ছবি বহুজন প্রিন্ট করে নিয়ে আবেদনের সঙ্গে যুক্ত করেছেন। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্ণয় করা জটিল হয়ে পড়েছে। আগে কখনো এতসংখ্যক আবেদন না পড়লেও এবার একরকম হুজুগে পড়ে সরকারি টিনের আশায় ঈদের পর তিন কার্যদিবসে আবেদন করেছেন প্রায় ৭শ ব্যক্তি।

বিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, বিপুলসংখ্যক আবেদন নিয়ে আমরা বিপাকে পড়েছি। উপজেলাজুড়ে আবেদনকারীদের বাড়ি বাড়ি ঘুরে সত্যতা নিরূপণের কাজও অনেক সময়সাপেক্ষ। তবে প্রকৃত ক্ষতিগ্রস্ত ছাড়া কেউ সহায়তা পাবে না বলে তিনি নিশ্চিত করেছেন।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা বলেন, প্রায় একই রকম ছবি দিয়ে অনেকে আবেদন করেছেন। তবে সরেজমিন পরিদর্শন করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের নির্ণয় করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম