Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ধর্ষণ, ভিডিও ধারণের অভিযোগ

Advertisement

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৪ এএম

প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ধর্ষণ, ভিডিও ধারণের অভিযোগ

Advertisement

ঝিনাইদহের মহেশপুরে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় মোবাইলে ভিডিও ধারণ করার অভিযোগ উঠে অভিযুক্তদের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের বাগদিয়ার আইট গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী সাতপোতা মডেল একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর ফুফু বাদী হয়ে চারজনকে আসামি করে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে প্রধান অভিযুক্ত আলীকে গ্রেফতার করেছে। 

মামলার অন্য আসামিরা হলেন- বাগদিয়ার আইট গ্রামের তরিকুল ইসলামের ছেলে শাওন, ওই গ্রামের দিনু মিয়ার ছেলে নয়ন ও ফরিদ মিয়ার ছেলে আমিন।

মামলায় বাদী জানিয়েছেন, পড়াশোনার সময় আমার ভাইয়ের মেয়ের সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার রাতে বাড়ির পাশের রাস্তায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে আলী ও শাওন ওই প্রেমিককে মারধর করে তাড়িয়ে দেন। এ সময় তারা আমার ভাতিজির মুখ চেপে ধরে পাশ্ববর্তী মাঠের ঘাসখেতের ভেতরে নিয়ে যান। ঘটনাস্থলে আগে থেকে নয়ন ও আমিন অবস্থান করছিলেন। পরে আলী, শাওন ও নয়ন মিলে ভয়র্ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় আমিন ধর্ষণের ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করেন।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পরপরই রাতে অভিযান চালিয়ে আলীকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ

নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা

নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা

স্বামীর সংসারে ফিরেছেন যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় তালাকপ্রাপ্ত সেই নারী

স্বামীর সংসারে ফিরেছেন যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় তালাকপ্রাপ্ত সেই নারী

যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী

যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী

নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক

নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক

ভারতীয় সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ

ভারতীয় সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম