Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক

Advertisement

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:১৯ পিএম

নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক

মহেশপুর থানা

Advertisement

মহেশপুরে প্রবাসীর স্ত্রীর লগ্ন ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে আলামপুর গ্রামে পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে আটক হন তিনি।

আটককৃত বিল্লাল হোসেন আলামপুর ৪নং কলোনির সুরুজ মিয়ার ছেলে।

বিল্লাল হোসেন ছাড়াও ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম বিদ্যুৎকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন ওই প্রবাসীর স্ত্রী।

জানা গেছে, আলামপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীর হোয়াটসঅ্যাপ নাম্বারে তার নগ্ন ভিডিও ও ছবি পাঠিয়ে লাখ টাকা চাঁদা দাবি করেন অজ্ঞাত ব্যক্তিরা। চাঁদা দিতে রাজি না হলে সামাজিক যোগাযোগমাধ্যমে নগ্ন ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ সময় প্রবাসীর স্ত্রী বিষয়টি জানালে আসামি ধরতে ফাঁদ পাতেন মহেশপুর থানা পুলিশ। ফাঁদের অংশ হিসেবে চাঁদা দিতে রাজি হয়ে আসামিদের নাম্বারে লাখ টাকার ভিডিও পাঠানো হয়। সেইসঙ্গে আসামিদের বলা স্থানে টাকার ব্যাগ রাখা হয়।

শনিবার রাতে ওই স্থানে টাকার ব্যাগ নিতে গেলে সেখানে ওতপেতে থাকা পুলিশ ও এলাকাবাসী বিল্লাল হোসেনকে হাতেনাতে আটক করেন।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ব্ল্যাকমেইলের বিষয়টি জানার পর ফাঁদ পেতে বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী মামলা করেছেন। অপর পলাতক আসামি বিদ্যুৎকে আটকের চেষ্টা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ

নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা

নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা

স্বামীর সংসারে ফিরেছেন যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় তালাকপ্রাপ্ত সেই নারী

স্বামীর সংসারে ফিরেছেন যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় তালাকপ্রাপ্ত সেই নারী

যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী

যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী

ভারতীয় সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ

ভারতীয় সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ

ইছামতি নদীতে তিন দিনের ব্যবধানে দুই লাশ উদ্ধার

ইছামতি নদীতে তিন দিনের ব্যবধানে দুই লাশ উদ্ধার

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম