Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাড়িতে ঢুকে পড়ল ১৪ ফুট লম্বা ৪০ কেজি ওজনের সাপ

Icon

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম

বাড়িতে ঢুকে পড়ল ১৪ ফুট লম্বা ৪০ কেজি ওজনের সাপ

উদ্ধার সাপটি। ছবি: সংগৃহীত

Advertisement

মৌলভীবাজারের কমলগঞ্জে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ মার্চ) ‘হিড বাংলাদেশ’ এলাকার বাসিন্দা মিজান মিয়ার বসত বাড়িতে একটি বিশাল আকৃতির অজগর সাপ প্রবেশ করে। ঘরে প্রবেশের পর সাপটি বাড়িতে পালিত মুরগি খাওয়ার চেষ্টা করে। পরে মুরগির চেঁচামেচিতে লোকজন সাপটি দেখতে পান। এরপর বাড়ির মালিক তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের একটি যৌথ উদ্ধারকারী দল (রেসকিউ টিম) পৌঁছায়। ওই রাত ১২টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স দলের সদস্য চঞ্চল জানান, উদ্ধার অজগরটি ১৪ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের। সাপটি সুস্থ থাকায় রেসকিউ সেন্টারে না নিয়ে মঙ্গলবার রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ

মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ

সব পদ থেকে যুবদল নেতা বহিষ্কার

সব পদ থেকে যুবদল নেতা বহিষ্কার

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক

মৌলভীবাজারে তাপমাত্রা নামল ৮.৬ ডিগ্রিতে

মৌলভীবাজারে তাপমাত্রা নামল ৮.৬ ডিগ্রিতে

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম