Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সংবাদ সংগ্রহে গিয়ে মামলার আসামি হলেন যুগান্তরের সাংবাদিক

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পিএম

সংবাদ সংগ্রহে গিয়ে মামলার আসামি হলেন যুগান্তরের সাংবাদিক

দৈনিক যুগান্তরের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি মো. মহিবুল ইসলাম। ছবি: যুগান্তর

Advertisement

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আসামি করা হয়েছে দৈনিক যুগান্তরের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি মো. মহিবুল ইসলামকে। 

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের দুয়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত বুধবার (২৫ মার্চ) দুয়ারিয়া ও বাহুড়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফারুক হোসেন (৩২) নামে একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের জন্য যান সাংবাদিক মহিবুল ইসলাম।

এ ঘটনায় আহত ফারুক হোসেনের বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে রোববার (২৯ মার্চ) আসামিপক্ষ কুমিল্লার আদালতে পৃথক একটি মারামারির মামলা দায়ের করেন। ওই মামলায় হয়রানির উদ্দেশ্যে এবং পরিকল্পিতভাবে সাংবাদিক মহিবুল ইসলামকে ৪নং আসামি করা হয়। 

ভুক্তভোগী সাংবাদিক মহিবুল ইসলাম জানান, মারামারির খবর পেয়ে তিনি প্রথমে পুলিশকে এবং পরে সেনাবাহিনীকে বিষয়টি অবহিত করেন। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহ করেন। তবে বুধবার (১ এপ্রিল) তিনি জানতে পারেন, তাকে একটি মামলায় আসামি করা হয়েছে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, সেদিন সাংবাদিক মহিবুল ইসলাম আমাকে ফোনে সংঘর্ষের কথা জানিয়েছেন। সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়টি আমি অবগত না। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম