Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় মৎসীজীবী লীগ নেতাকে কুপিয়ে জখম

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম

বগুড়ায় মৎসীজীবী লীগ নেতাকে কুপিয়ে জখম

Advertisement

বগুড়ায় একাধিক মামলার আসামি মৎস্যজীবী লীগ নেতা ইলিয়াস শাহকে (৩৬) কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে শহরের চকলোকমান বেজোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আহত ইলিয়াস শাহ বগুড়া শহরের চকলোকমান এলাকার আবদুল লতিফ শাহের ছেলে। তিনি মৎস্যজীবী লীগ বগুড়া শহর শাখার যুগ্ম আহ্বায়ক।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে শাজাহানপুর উপজেলার বেজোড়া ব্রিজ এলাকায় নিজ বাড়ির কাছে একটি চায়ের দোকানে বসে ছিলেন ইলিয়াস শাহ। এ সময় দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে। ইলিয়াস শাহ দৌড়ে একটি দোকানের দেওয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় দুর্বৃত্তরা তার দুই পা রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত ইলিয়াস শাহকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান, মৎস্যজীবী লীগ নেতা ইলিয়াস শাহ সন্ত্রাসী প্রকৃতির। তার বিরুদ্ধে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

ওসি আরও জানান, হামলাকারীদের শনাক্ত করে তাদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

এইচএসসি ফলাফল এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম