Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ, স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৩

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পিএম

গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ, স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৩

গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ও শ্বশুরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: যুগান্তর

Advertisement

যশোরের অভয়নগরে মাসুরা বেগম (১৯) নামে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ও শ্বশুরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১ এপ্রিল) ভোরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের বিলকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম।

গ্রেফতাররা হলেন, গৃহবধূ মাসুরা বেগমের স্বামী আল আমিন শেখ (২২), শ্বশুর মিলন শেখ (৪৫) ও মজিদ গাজীর ছেলে মুরসালিন (৩৩)।

পুলিশ জানায়, বুধবার ভুক্তভোগী মাসুরা বেগমের মা রোজিনা বেগম বাদী হয়ে মেয়ের জামাই, শ্বশুর ও শাশুড়িসহ চারজনের নামে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সিদ্ধিপাশা গ্রামের বিলকুল এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।  

মামলার এজাহারে জানা যায়, সাত মাস পূর্বে সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের বিলকুল এলাকার মাসুদ সরদারের মেয়ে মাসুরা বেগমের সঙ্গে একই গ্রামের মিলন শেখের ছেলে আল আমিন শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী আল আমিন শেখ, শ্বশুর মিলন শেখ ও তার স্ত্রী রওশন আরা বেগম এবং মজিদ গাজীর ছেলে মুরসালিন মাসুরা বেগমের ওপর নির্যাতন করে তালাক দিতে বলে। তালাক দিতে রাজি না হলে গত ১৫ মার্চ রাতে তারা চারজন মাসুরা বেগমকে ঘুমের ওষুধ মিশ্রিত কোমল পানীয় পান করিয়ে অচেতন অবস্থায় তার পায়ে ও যৌনাঙ্গে অ্যাসিড নিক্ষেপ করে। গুরুতর অসুস্থ অবস্থায় গত ২১ মার্চ মাসুরা তার বাবার বাড়িতে গেলে বিষয়টি জানাজানি হয়। 

মামলার বাদী রোজিনা বেগম বলেন, আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়ের চিকিৎসা চলছে। দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মেয়ের জামাই, শ্বশুর ও শাশুড়িসহ চারজনের নামে থানায় মামলা করা হয়েছে। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে মামলা দায়েরে বিলম্ব হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, অ্যাসিড নিক্ষেপ মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিকালে তাদেরকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

‘নিজেদের তৈরি মরণফাঁদে’ ঝরছে প্রাণ

‘নিজেদের তৈরি মরণফাঁদে’ ঝরছে প্রাণ

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম