গফরগাঁওয়ে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
Advertisement
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ থেকে সবুজ মিয়া (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি রসুলপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার হয়।
নিহতের বাড়ি পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলায় কাশিগঞ্জের খুরশানগর এলাকায়। তার বাবার নাম মো. তৈয়ব উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছয়ানি রসুলপুর হিরালি মোড়সংলগ্ন একটি গাছের ডালে লুঙ্গি প্যাঁচানো অবস্থায় এক ব্যক্তির উলঙ্গ লাশ ঝুলে থাকতে দেখেন এলাকাবাসী। স্থানীয়দের ধারণা, তাকে অন্যত্র হত্যা করে মরদেহ এখানে এনে গাছের ডালে কে বা কারা ঝুলিয়ে রেখেছে।
গফরগাঁও থানার ওসি আসম আতিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
