বিএসএফের ‘নির্যাতনে’ লাশ হয়ে দেশে এলেন আজিজুর
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে ভারত থেকে আজিজুর রহমান (৫০) নামে এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ।
শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৩টায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
আজিজুর রহমান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের মো. মোতুজ্জারের ছেলে।
পরিবার ও বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ মে সীমান্তবর্তী এলাকায় ঘাস কাটতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন আজিজুর। পরে বিএসএফ সদস্যরা তাকে আটক করে শিলিগুড়ির একটি কারাগারে পাঠায়।
পরিবারের অভিযোগ, আটককালে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। পরে অসুস্থ হয়ে পড়লে গত ২২ মার্চ তাকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকালে তিনি মারা যান।

-69cfecd9d8464.jpg)