Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খানকে গ্রেফতারের পর জামিন

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম

কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খানকে গ্রেফতারের পর জামিন

প্রিয়া খান

Advertisement

নেত্রকোনার আটপাড়া থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতারের পর টিকটকার প্রিয়া খান, তার মা ও ভাইয়ের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে তাদের সোপর্দ করা হলে বিচারক এ আদেশ দেন।

জামিনপ্রাপ্তরা হলেন- আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামের বাসিন্দা হাফসা আক্তার, তার মেয়ে টিকটকার প্রিয়া খান ও ছেলে স্বাধীন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল তালুকদার (এপিপি) জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল বানিয়াজান গ্রামের মো. হারিছ মিয়ার মেয়ে তমা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গত ৩১ মার্চ প্রিয়া খান তার মা ও ভাইকে নিয়ে তমা আক্তারের বাড়িতে অনধিকার প্রবেশ করেন। সেখানে তমা আক্তারকে মারধর করার পাশাপাশি স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগও আনা হয়।

জামিন পাওয়ার পর প্রিয়া খানের মা হাফসা আক্তার অভিযোগ করেন, পুলিশ প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।

তিনি দাবি করেন, টিকটকার বিপি ইমরানের যোগসাজশে তাদের হয়রানি করা হয়েছে। কোনো হত্যা মামলার আসামিকে যেভাবে গ্রেফতার করা হয়, তাদের সঙ্গেও একই আচরণ করা হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

আটপাড়া থানার ওসি জোবায়দুল আলম জানান, ভুক্তভোগী তমা আক্তারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। আদালত তাদের জামিন দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

বাড়ির সীমানার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

বাড়ির সীমানার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাংবাদিক আলিফ হত্যা দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম