Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অলঙ্কার চুরির অভিযোগে দম্পতিকে গণপিটুনি, স্বামীর মাথা ন্যাড়া

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ এএম

অলঙ্কার চুরির অভিযোগে দম্পতিকে গণপিটুনি, স্বামীর মাথা ন্যাড়া

উত্তেজিত নারী-পুরুষরা চুরির ক্ষোভে ইমরানের মাথার চুল ন্যাড়া করে দেন। সংগৃহীত ছবি

Advertisement

​ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে খেলার ছলে এক শিশুর রুপার নুপুর ও স্বর্ণের দুল চুরির অভিযোগে স্বামী-স্ত্রীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় অভিযুক্ত স্বামী ইমরান আলীর মাথা ন্যাড়া করে দেওয়া হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্ত্রী রুপালী আক্তারকে আটক করলেও কৌশলে পালিয়ে যান ইমরান। রোববার (৫ এপ্রিল) বিকালে পৌর শহরের টিএন্ডটি এলাকায় এ ঘটনা ঘটে। 

আটক রুপালী আক্তার ও তার স্বামী ইমরান আলীর বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিনের মাদক ব্যবসা ও চুরির অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকালে টিএন্ডটি এলাকার রাস্তায় ৭ বছরের এক শিশু খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত রুপালী আক্তার কৌশলে শিশুটির পা থেকে রুপার নুপুর খুলে নেন। এরপর কানের স্বর্ণের দুল খোলার চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে।

স্থানীয়রা এগিয়ে এসে রুপালীকে হাতেনাতে ধরে ফেলেন এবং পার্শ্ববর্তী একটি স্কুলের সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিতে শুরু করেন। ​ঘটনার এক পর্যায়ে স্ত্রীকে রক্ষা করতে স্বামী ইমরান আলী এগিয়ে এলে জনরোষের শিকার হন তিনি। উত্তেজিত নারী-পুরুষরা চুরির ক্ষোভে ইমরানের মাথার চুল ন্যাড়া করে দেন এবং তাকেও মারধর করেন।

স্থানীয়দের অভিযোগ, এই দম্পতি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন বাসা-বাড়িতে চুরির ঘটনা ঘটিয়ে আসছিল। ​পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসার সংবাদ পেয়ে কৌশলে সরে পড়েন ইমরান। তবে পুলিশ আহত অবস্থায় রুপালী আক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুপালী ও ইমরানের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ইমরান সম্প্রতি একটি মাদক মামলায় জেল খেটে জামিনে বের হয়েছেন।

​তিনি আরও জানান, শিশুটির অলঙ্কার চুরির ঘটনায় রুপালী আক্তারের নামে নিয়মিত চুরির মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

জামায়াতের জেলা আমিরের পদ নিয়ে দ্বন্দ্ব

কুমিল্লায় সংঘর্ষ-ভাঙচুর জামায়াতের জেলা আমিরের পদ নিয়ে দ্বন্দ্ব

কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা গরমিল, কর্মচারী উধাও

কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা গরমিল, কর্মচারী উধাও

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, গ্রেফতার ২

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, গ্রেফতার ২

রায়পুরা প্রেস ক্লাবে দুর্বৃত্তদের নারকীয় তাণ্ডব, অফিস ভাঙচুর

রায়পুরা প্রেস ক্লাবে দুর্বৃত্তদের নারকীয় তাণ্ডব, অফিস ভাঙচুর

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম