Logo
Logo
×
   

সারাদেশ

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পিএম

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ফাইল ছবি।

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন, ওই এলাকার বাসিন্দা লিটন মিয়ার ৬ বছর বয়সি মেয়ে সাদিয়া আক্তার এবং ৪ বছর বয়সি ছেলে জুবায়েল মিয়া। 

স্থানীয়রা জানান, সাদিয়া ও জুবায়েল বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .