Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আম পাড়তে গিয়ে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

আম পাড়তে গিয়ে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

Advertisement

মীরসরাইয়ে ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়তে গিয়ে পা পিছলে কলামের রডের ওপর পড়ে মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামের এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার মিঠানালা ইউনিয়নে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। বুধবার সকালে নিজ গ্রামে তার লাশ দাফন করা হয়।

 

নিহত মাশরুর ওয়াসিফ রায়ান মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার পার্শ্ববর্তী হাজী বদরুল আলমের বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে। সে স্থানীয় সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ভবনের ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল শিশু মাশরুর ওয়াসিফ রায়ান। আম পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত রেলিং থেকে পা ছিটকে ভবনের ছাদের কলামের ওপর পড়ে যায় সে। এতে কলামের রড তার শরীরের ভেতর ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন।

মিঠাছড়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুল করিম জানান, সন্ধ্যার দিকে শিশু মাশরুর ওয়াসিফ রায়ানকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরিবারের লোকজন জানান- শিশুটির পায়ুপথ হয়ে পেটে রড ঢুকে গেছে।  এরপরও উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। পরে সেখানে নেওয়া হলে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাফায়েত শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডা. সাফায়েত বলেন, তার পায়ুপথ দিয়ে পেটে রড ঢোকার আলামত পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে মিঠানালা গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম