Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পিএম

ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

শিপন ইসলাম

Advertisement

বগুড়ার গাবতলীতে নেশা করে গভীর রাতে বাড়ি ফেরার পর দরজা খুলতে দেরি হওয়ায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে নজরুল ইসলাম (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

বুধবার রাত ২টার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

রাতেই চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের ভুট্টাখেত থেকে ছেলে শিপন ইসলামকে (২০) গ্রেফতার করেছে। 

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত নজরুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা উত্তরপাড়ার মোজাহার আলীর ছেলে। নজরুল ইসলামের ছেলে শিপন ইসলাম মাদকাসক্ত। নেশার টাকা না পেলে বাবা ও মাসহ পরিবারের সদস্যদের নির্যাতন করে থাকে। শিপন বুধবার রাত ২টার দিকে নেশা করে বাড়িতে ফেরেন। ডাকাডাকি করে দরজা খুলতে দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হন। দরজা খোলার পর শিপন লাঠি দিয়ে বাবা নজরুল ইসলামের মাথায় আঘাত করে পালিয়ে যান। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ৪টার দিকে তিনি (নজরুল) মারা যান।

গাবতলী থানার ওসি রাকিব হোসেন জানান, মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে। সদর থানা পুলিশ ময়নাতদন্ত ও অন্যান্য বিষয়গুলো দেখবে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বেলা ২টার দিকে গোপনে খবর পেয়ে হত্যায় জড়িত ছেলে শিপন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

এইচএসসি ফলাফল এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম