কৃষক বাঁচলে দেশ বাঁচবে: এটিএম আজহারুল ইসলাম
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, কৃষক বাচঁলে দেশ বাঁচবে। সময়মতো সঠিক উপকরণ পেলে কৃষকেরা অধিক ফলন নিশ্চিত করতে পারবে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
এটিএম আজহারুল বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য সরকারকে নিয়মিতভাবে প্রণোদনা কর্মসূচি চালু রাখতে হবে।
তিনি আরও বলেন, কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের প্রশিক্ষনের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ধীবা রানী রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর এস এম আলমগীর হোসেন, সাধারন সম্পাদক ইয়াকুব আলী, এমপির প্রতিনিধি প্রভাষক আমিনুর ইসলাম, কাজী শামছুল হুদা প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে পাট ও আউশ ধানের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধিও লক্ষ্যে এই প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৫টি ইউনিয়নের আদর্শ কৃষকদের মধ্যে উন্নতমানের ধান বীজ ও সার বিতরণ করা হয়।
