Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘোড়া জবাইয়ের প্রভাব কাটতে না কাটতেই মরা গরু জবাই

Icon

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম

ঘোড়া জবাইয়ের প্রভাব কাটতে না কাটতেই মরা গরু জবাই

Advertisement

দিনাজপুরের বিরামপুর শহরে মরা গরুর পচা মাংস বিক্রি ও নবাবগঞ্জ উপজেলায় ৫টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টায় দুই উপজেলার মানুষের মাঝে মাংসের প্রতি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর প্রভাবে দোকানে কসাইরা মাংস বিক্রি করতে না পেরে এবং হোটেলে খদ্দের না থাকায় ওই দুই ব্যবসায় চরম ধ্স নেমে এসেছে।

জানা গেছে, বিরামপুর শহরে ১০ এপ্রিল রেলগেট এলাকায় কসাইয়ের দোকানে প্রকাশ্য মরা গরুর দুর্গন্ধযুক্ত পচা মাংস বিক্রির সময় স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশের উপস্থিতি ও জনরোষে মূল কসাই পালিয়ে গেলেও ভ্রাম্যমাণ আদালত দুইজনকে অর্থদণ্ড ও পচা মাংস মাটিতে পুঁতে ফেলেন।

অপরদিকে গত ৩ এপ্রিল নবাবগঞ্জ উপজেলায় ৫টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা করা হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ তিন কসাইকে আটক করে। ভ্রাম্যমাণ আদালত ওই তিন কসাইকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন।

সাধারণ মানুষের কথা, এ দুটি ঘটনা ধরা পড়লেও কসাইরা বিভিন্নভাবে মরা গরু ও ঘোড়ার মাংস বিক্রি করছে কিনা তা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। গরু জবাইয়ের আগে প্রাণিসম্পদ বিভাগ থেকে সুস্থতার ছাড়পত্র নেওয়ার নিয়ম এবং নির্দিষ্ট কসাই খানায় গরু জবাইয়ের নির্দেশনা থাকলেও অসাধু কসাইরা কোনো নিয়ম না মেনে যত্রতত্র রোগাক্রান্ত ও মরা গরু জবাই করে সেই মাংস বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। দুটি ঘটনা ধরা পড়ার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হওয়ায় মানুষ মাংস কিনতে এবং হোটেলে মাংস খেতে অনীহা দেখাচ্ছে। ফলে কসাইরা মাংস নিয়ে দিনভর বসে থেকে এক-তৃতীয়াংশ বিক্রি করতে পারছেন না। আর হোটেলে মাংস বিক্রি নেমে এসেছে এক-চতুর্থাংশের নিচে। এতে দুই উপজেলার কসাই ও হোটেল ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।

বিরামপুর বাজারের কসাই আনিছুর রহমান বলেন, আগে বেলা ১১টার মধ্যে সব মাংস বিক্রি হলেও এখন সারা দিন বসে থেকে অর্ধেক মাংসও বিক্রি হচ্ছে না।

নবাবগঞ্জ বাজারের কসাই মিলন মিয়া বলেন, আগে এই বাজারে ৩-৪টি গরু জবাই হলেও এখন ১টি গরুর মাংসও বিক্রি হয় না।

বিরামপুর শহরের শিরু হোটেলের স্বত্বাধিকারী সাকিব হাসান ও নবাবগঞ্জ বাজারের ভোজন বিলাস হোটেলের স্বত্বাধিকারী শাহাজুল ইসলাম বলেন, আগে প্রচুর পরিমাণে রান্না করা মাংস বিক্রি হলেও খদ্দেররা এখন আর মাংস খেতে চাচ্ছে না। ফলে তাদের বিক্রি নেমে এসেছে এক-তৃতীয়াংশের নিচে। ক্রেতার অভাবে কর্মচারী নিয়ে এখন তারা অলস সময় পার করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম