Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হামের উপসর্গ নিয়ে মারা গেল শিশু মালিহা

Icon

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম

হামের উপসর্গ নিয়ে মারা গেল শিশু মালিহা

শিশু মালিহা

Advertisement

শেষপর্যন্ত আর শিশু মালিহাকে বাঁচানো গেল না। জ্বর ও হামের উপসর্গ নিয়ে শনিবার রাতে ঢাকার শ্যামলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

১৭ মাসের মালিহা উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়নগর গ্রামের মুকুট আলীর মেয়ে। 

মালিহার পরিবার সূত্রে জানা গেছে, ৭-৮ দিন আগে মালিহার প্রচণ্ড জ্বর হয়। সঙ্গে দেখা দেয় হামের উপসর্গ। প্রথমে উল্লাপাড়ার একটি ক্লিনিকে তার চিকিৎসা দেওয়া হওয়া; কিন্তু অবস্থার অবনতি হলে চার দিন আগে তাকে ঢাকায় নিয়ে শ্যামলী হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার আরও অবনতি ঘটে। অবশেষ শনিবার রাতে তার মৃত্যু হয়। রোববার মালিহাকে তার গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন বলেন, মৃত মালিহার পরিবারের কাছ থেকে জেনেছি শিশুটি হামের উপসর্গ নিয়ে ঢাকায় মারা গেছে। হাসপাতালে গত দুই সপ্তাহে ৯টি শিশু জ্বর ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। এদের স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল কিন্তু সব রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতালে হামের কোনো রোগী নেই। স্বাস্থ্যকর্মীরা এ বিষয়ে যথেষ্ট সতর্ক রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

সরকারের আশ্বাসে দেশের ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র, ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র, ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম