Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চরে রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার আবাদ, লাভবান কৃষকরা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম

চরে রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার আবাদ, লাভবান কৃষকরা

চরে রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার আবাদ

Advertisement

বগুড়ার সারিয়াকান্দিতে এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার আবাদ হয়েছে। পরিপক্ব হওয়ায় কৃষকরা ভুট্টা কর্তন শুরু করেছেন। আবহাওয়া ভালো থাকায় ভালো ফলন হয়েছে। বাজারে ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন কৃষকরা। এতে তাদের মুখে হাসি ফুটেছে। বিঘাপ্রতি ২০ হাজার টাকার বেশি লাভ হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সারিয়াকান্দির ওপর দিয়ে যমুনা এবং বাঙালি নদী প্রবাহিত হওয়ায় এ উপজেলায় বিশালাকার চরাভূমি রয়েছে। এসব চরাঞ্চলে কৃষকেরা পানিসেচের মাধ্যমে গত কয়েক বছর ধরেই ভুট্টার আবাদ করছেন। পুরো চরাঞ্চলজুরে যেদিকে চোখ যায় সেদিকেই এখন শুধু ভুট্টার ক্ষেত।

গত কয়েক মাস আগে বপন করা ভুট্টার গাছ বেশ বড় এবং গাছে গাছে ভুট্টার মোচা পরিপক্ব হয়েছে। কৃষকরা এখন মাঠে মাঠে ভুট্টার গাছ হতে ভুট্টার মোচা সংগ্রহ করছেন। সংগৃহীত মোচা ঘোড়ারগাড়িতে বহন করে বাড়িতে নিয়ে আসা, তা মাড়াই করা এবং শুকনো ভুট্টা বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের কৃষক দুলাল কাজী জানান, গত বছর তিনি তার ১০ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছিলেন। বিঘাপ্রতি তিনি কাঁচা প্রায় ৪৫ মণ করে ভুট্টা পেয়েছিলেন যা শুকনায় ৩৫ মণ; যা জমিতেই ১ হাজার ১শ টাকা মণ করে বিক্রি করেছিলেন। এতে তার লাভ হয়েছিল প্রায় ২০ লাখ টাকা। এ বছর তিনি তার ১৫ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন। আশা করছেন গত বছরের মতোই ফলন পাবেন। আগামী সপ্তাহ থেকে তিনি ভুট্টা কর্তন শুরু করবেন।

তিনি আরও জানান, এ বছর তার ভুট্টার আবাদে বিঘাপ্রতি ১৫ হাজার টাকার মতো খরচ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে এবং তিনি আশা করছেন এ বছরও তার বিঘাপ্রতি ২০ হাজার টাকা করে লাভ হবেন। চরের বেশকিছু কৃষক জমি থেকে ভুট্টা সংগ্রহ শুরু করেছেন।

সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের সূত্র জানায়, গত বছর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল আট হাজার ৫শ হেক্টর জমি। সেখানে অর্জন হয়েছিল, আট হাজার ৬৫০ হেক্টর জমি। অন্য ফসলের দিকে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ বছর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাত হাজার ৫শ হেক্টর; যা লক্ষ্যমাত্রা পেরিয়ে আট হাজার ৮৯৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

এ পর্যন্ত ১৭২০ হেক্টর জমির ভুট্টা কর্তন করা হয়েছে। গড় ফলন হয়েছে হেক্টরপ্রতি ১০ মেট্রিক টন বা বিঘাপ্রতি প্রায় ৩৩ মণ। বাজারে কৃষকরা শুকনা ভুট্টা প্রতি মণ এক হাজার টাকা করে বিক্রি করছেন। গত বছরগুলোর মতো এ বছরও কৃষকেরা যুবরাজ, পাইওনিয়ার, প্রেসিডেন্ট, সুপার সাইন, কাবেরীসহ নানা জাতের উচ্চ ফলনশীল জাতের ভুট্টার আবাদ করেছেন।

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, নদীবেষ্টিত সারিয়াকান্দি উপজেলার বিশালাকার চরাভূমি রয়েছে; যার মাটি বেলে দোআঁশ হওয়ায় ভুট্টা চাষের জন্য খুবই উপযোগী। যেখানে গত কয়েক বছর ধরেই কৃষকেরা ভুট্টার আবাদ করে লাভবান হচ্ছেন। এ বছরও তারা ভুট্টার আবাদ করেছেন। আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে। বেশকিছু কৃষক ভুট্টা কর্তন করে বাজারে বিক্রি করে ভালো দাম পেয়ে লাভবান হয়েছেন। ভুট্টা চাষের পাশাপাশি কৃষকদের অন্য ফসল চাষের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

এইচএসসি ফলাফল এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম