Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে গাছ উপড়ে পড়ে ৩ শিক্ষার্থী আহত

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে গাছ উপড়ে পড়ে ৩ শিক্ষার্থী আহত

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সামনে থাকা একটি বড় গাছ হঠাৎ উপড়ে পড়ে।

Advertisement

কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হঠাৎ গাছ উপড়ে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে স্কুলে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে প্রতিষ্ঠানের সামনে থাকা একটি বড় গাছ হঠাৎ উপড়ে পড়ে। এ সময় তিন শিক্ষার্থী আহত হয়। আহতরা হলো- একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সায়মন, নবম শ্রেণির আবু সাইম এবং ষষ্ঠ শ্রেণির আবদুল্লাহ। 

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাঁচোড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মজুমদার।  

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনির বলেন, আমি নিজেও অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। হঠাৎ একটি বড় গাছ উপড়ে পড়ে তিনজন ছাত্র আহত হয়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে শতাধিক শিক্ষার্থী রক্ষা পেয়েছে। 

স্থানীয় লোকজন অভিযোগ করে জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেনকে মরা গাছটি সম্পর্কে বারবার সতর্ক করা হয়েছিল। এছাড়াও উপজেলা প্রশাসনকে অবহিত করে গাছটি কেটে ফেলার অনুরোধ জানানো হয়; কিন্তু তিনি তা গুরুত্ব দেননি, যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কবি আহমেদ বিকাল ৫টার দিকে মোবাইল ফোনে জানান, তিনি এ বিষয়ে কিছু জানতেন না। শিক্ষার্থীদের আহত হওয়ার বিষয়েও কেউ তাকে অবহিত করেনি। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনে তিনি খোঁজখবর নিচ্ছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

হামলার ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার, আহত তৌফিকের মৃত্যু

গাজীপুরে শ্রমিক আন্দোলন হামলার ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার, আহত তৌফিকের মৃত্যু

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম