Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোসলে নেমে নিখোঁজ সেই পর্যটকের লাশ উদ্ধার

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

গোসলে নেমে নিখোঁজ সেই পর্যটকের লাশ উদ্ধার

ফাইল ছবি।

Advertisement

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজ আব্দুল ওয়াদুদ সায়েমের (২১) লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নদী থেকে দমকল বাহিনী নিহতের লাশটি উদ্ধার করে। 

নিহত সায়েম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার এলাকার মো. সাইফুল্লাহর ছেলে। 

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি হোয়াইট পিক স্টেশন নামে একটি রিসোর্টে উঠেন কয়েকজন পর্যটক। রুমে ওঠার পর সাদাপাহাড় এলাকায় মাতামুহুরি নদীতে গোসলে নেমে নিখোঁজ হন পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (২১)। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করেন। 

রিসোর্টের ম্যানেজার মো. আরাফাত বলেন, চট্টগ্রাম থেকে ছয়জন পর্যটকের একটি গ্রুপ দুপুর ১২টার দিকে রিসোর্টে ওঠেন। তারপর নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হন একজন। আমরা নদীর গভীর অংশে না যেতে লাল পতাকা দিয়েছি। পর্যটকদের না যেতে বলা হলেও আনন্দের ছলে গভীরে গিয়ে পানিতে ডুবে যান।  

লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে দুপুর দেড়টা থেকে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যায় লাশ পাওয়া গেছে। লাশটি হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি শাহজাহান কামাল বলেন, দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের বিষয়টি সম্পন্ন করা হবে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম