Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৪ এএম

খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন। ফাইল ছবি

Advertisement

খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাব্বির হোসেন (১৮) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় স্বাধীন আহম্মেদ (২০) ও নীরব হোসেন (১৯) নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টায় উপজেলার দামোদর তহশীল অফিস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন ফুলতলা বাজার বাসস্ট্যান্ডের কলার ম্যান গোলাম মোস্তফার ছেলে। সাব্বির স্থানীয়ভাবে ডিশ ও ওয়াই-ফাই লাইনের কাজ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত ৮টার দিকে দামোদর জমাদ্দার পাড়া এলাকায় জিসান ও তার ভ্যানচালক পিতা মাইনের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তারা সাব্বিরসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও বুকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত বলে ঘোষণা করেন।

আহত স্বাধীন ও নীরব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ইউ ক্যান ডু ইট’: প্রধানমন্ত্রী

‘ইউ ক্যান ডু ইট’: প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম