Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পানির ধাক্কায় বিধ্বস্ত স্লুইসগেট, ভেসে গেছে হাজার একর লবণের মাঠ

Icon

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম

পানির ধাক্কায় বিধ্বস্ত স্লুইসগেট, ভেসে গেছে হাজার একর লবণের মাঠ

Advertisement

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারের পানির ধাক্কায় বিধ্বস্ত হয়েছে মগনামা ইউনিয়নের সোনালী বাজারের  স্লুইসগেট। এতে করে ভাঙা স্লুইসগেট দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে অন্তত এক হাজার একর লবণের মাঠ তলিয়ে গেছে।

এতে কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন হাজারও লবণ চাষি। মৌসুমের শেষ সময়ে এসে এমন বিপর্যয়ে কয়েক হাজার লবণ চাষির সারা বছরের উপার্জনের স্বপ্ন এখন নোনা জলে বিলীন হয়েছে। এর আগেও কয়েক দফা স্লুইসগেটটি বিধ্বস্ত হয়েছে। 

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, মগনামা কাটাফাঁড়ি ব্রিজ সড়ক-উজানটিয়া করিমদাদ মিয়ার জেটিঘাট সড়কের সোনালী বাজারস্থ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন ৬৪/২ বি পোল্ডারের ৪১ নম্বর স্লুইসগেটটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে। রোববার সকালে ও দিবাগত রাতে জোয়ারের তোড়ে স্লুইসগেটটি বিধ্বস্ত হয়েছে। এতে হু হু করে পানি লোকালয় ও লবণের মাঠে ঢুকে পড়েছে।

রাতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বৃদ্ধি পায়। স্থানীয় লোকজন কৃত্রিমভাবে পানি আটকানোর চেষ্টা করেও কাজে আসেনি। চাষিরা কিছু বুঝে ওঠার আগেই মাঠের স্তূপ করা লবণ এবং উৎপাদনের অপেক্ষায় থাকা ‘বেড’গুলো তলিয়ে যায়। এতে  শতাধিক ছোট বড় বিনিয়োগকারীসহ কয়েক হাজার প্রান্তিক চাষি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

লবণ চাষি গিয়াস উদ্দিন বলেন, ঋণ নিয়ে লবণ মাঠের চাষ করছি। এমনিতে লবণের দাম, তার উপর কয়েক দফা জোয়ারের পানিতে লবণ তলিয়ে গেছে। চারদিকে অন্ধকার দেখছি।

আরেক লবণ চাষি নন্না মিয়া বলেন, ২ একর জমিতে লবণ উৎপাদন করছি। বিক্রির জন্য প্রস্তুত শত শত মণ লবণ ছিল। পানিতে মাঠ ডুবে যাওয়ায় সব লবণ নষ্ট হয়ে গেছে। না খেয়ে মরতে হবে। স্লুইসগেটটি যেন আমাদের অভিশাপ।

লবণ ব্যবসায়ী এয়ার মুহাম্মদ বলেন, চাষিরা শেষ হয়ে গেছে। ধার কর্জ নিয়ে তারা লবণ চাষ করছে। লবণের দামও কম। শেষ সময়ে এসে পানিতে তলিয়ে গেছে লবণ মাঠ ও হাজার হাজার মণ উৎপাদিত লবণ। আমরা যারা বিনিয়োগকারী আছি আমাদেরও চরম ক্ষতি হয়েছে।

সরেজমিন দেখা গেছে, উত্তোলিত লবণের স্তূপ জোয়ারের তোড়ে গলে গেছে এবং মাঠ প্লাবিত হওয়ায় পুনরায় উৎপাদন শুরু করাও অনিশ্চিত হয়ে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, স্লুইসগেটটি দীর্ঘদিন জরাজীর্ণ থাকলেও সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, যার মাশুল দিতে হচ্ছে সাধারণ চাষিদের। 

স্থানীয় চাষি হারুন, শফিউল করিম, কালু, আজিম মেম্বারসহ ভুক্তভোগীরা জরুরিভিত্তিতে সরকারি সহায়তা এবং স্লুইসগেটটির স্থায়ী সংস্কারের জোর দাবি জানিয়েছেন।

মগনামা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরী বলেন, জোয়ারের তোড়ে স্লুইসগেটটি ভেঙে চাষিদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা আমি নিজে সরেজমিন দেখে এসেছি। এটি এলাকার অর্থনীতির ওপর বড় আঘাত। পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতি সামাল দিতে একটি জরুরি বরাদ্দ দেওয়া হয়েছে এবং দ্রুত বাঁধ সংস্কারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাড়া বাসা থেকে হোটেল সি-পার্ল কর্মীর লাশ উদ্ধার

ভাড়া বাসা থেকে হোটেল সি-পার্ল কর্মীর লাশ উদ্ধার

জামিনে মুক্ত ৬ বিদেশি, কারাগার থেকে সোজা বিমানবন্দরে

জামিনে মুক্ত ৬ বিদেশি, কারাগার থেকে সোজা বিমানবন্দরে

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ

বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব, পর্যবেক্ষণে পেট্রোবাংলা

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব, পর্যবেক্ষণে পেট্রোবাংলা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম